মোস্তফা ওয়াদুদ: আজ দুই হাজার একুশ সালের ১৩ ডিসেম্বর। দুই হাজার বিশ সালের ১৩ ডিসেম্বর আমরা হারিয়েছিলাম বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. কে। আজ থেকে ঠিক এক বছর পূর্বে আজকের এ দিনে তিনি নশ্বর পৃথিবী ছেড়ে অবিনশ্বর পৃথিবীর দিকে রওয়ানা হয়েছিলেন। মিলিত হয়েছেন প্রভূর সান্নিধ্যে। বাংলাদেশের প্রথিতযশা এ আলেমের বিদায়ে দেশ যে রত্ম হারিয়েছিল তা আজও পূরণ করতে পারেনি।
পাঠকদের জন্য আজ থাকছে তার জীবনীর কিয়দাংশ: লিখেছেন জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকার মুহাদ্দিস, লেখক, গবেষক ও হাদিস বিশারদ খন্দকার মনসুর আহমদ।
এক.
লাখো মানুষের হৃদয়ে ভালোবাসার তরঙ্গ তোলা একটি নাম আল্লামা নূর হোসাইন কাসেমী। তাঁর তিরোধোনে আমরা হারিয়েছি জাতির এক পরম মমতাবান মহান অভিভাবকে। তাঁর বিচিত্র কর্মচাঞ্চল্য, হৃদয়ছোঁয়া আখলাক এবং আলোকোজ্জ্বল অবদান ও গুণাবলি তাঁকে চির অমর করে রাখবে।
তিনি ছিলেন একাধারে দেশবরেণ্য আলিমে দীন, শাইখুল হাদীস, প্রাজ্ঞ ইসলামী রাজনীতিবিদ ও আধ্যাত্মিক জগতের শায়খে কামেল। পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, নানাবিধ দীনি অবদান ও নীতিনিষ্ঠার কারণে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ তাকে আন্তরিকভাবে ভালোবাসতেন। তাঁর সান্নিধ্যে কেউ অল্প সময়ের জন্য এলেও তাঁর ব্যক্তিত্ব ও উত্তম আখলাকের সম্মোহনে সে বিশেষভাবে সম্মোহিত হতো এবং তাঁর ভালোবাসা অন্তরে নিয়ে ফিরে যেতো। তাঁর শিষ্যত্ব লাভকারী আলেম ও তালিবে ইলমগণতো তাঁর জন্য ছিলো নিবেদিতপ্রাণ। সে কারণে তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ার পরবর্তী দিনগুলোতে হাজার হাজার আলেম ও তালিবে ইলম দিন-রাত এমনকি তাহাজ্জুদের সময়েও আল্লাহর দরবারে একান্ত রোনাজারিতে মশগুল ছিলেন। কোরআন খতম ও খতমে বুখারিসহ নানাবিধ আমলের মাধ্যমে তারা তাদের প্রিয় হজরতকে ফিরে পাওয়ার জন্য মহান রবের নিকট করুণ মিনতি জানিয়ে আসছিলেন।
তিনি ছিলেন আখলাকে নববীর সাধক। আকাবির আসলাফের আদর্শের নমুনা। দারুল উলুম দেওবন্দের মানস সন্তান। হৃদয় ছিলো সমুদ্রের মত উদার। সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও নীতিপরায়ণতা ছিলো তার চরিত্রের অলঙ্কার। সে কারণে দেশের সচেতন ঈমানদার জনসাধারণও তাঁর প্রতি বিশেষ আস্থা ও ভালোবাসা পোষণ করতেন। মহান আল্লাহ তাকে সাধারণ বিশিষ্ট সবার মাঝেই বেশ গ্রহণযোগ্যতা দান করেছিলেন।
দুই.
এই মহান মনীষী ১৯৪৫ সালের ১০ই জানুয়ারি রোজ শুক্রবার কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অ