বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

নওয়াগাঁও মাদরাসা কর্তৃক আমেরিকা প্রবাসী ডা. আব্দুল কাদিরকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও ক্বাদিরিয়া হান্নান ফেরুজা হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. আব্দুল কাদিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) মাদরাসার কক্ষে মাদরাসার পরিচালনা কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এবং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রবাসী ডাঃ আব্দুল কাদির কে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সদস্য নাসির উদ্দিন, মাস্টার সিরাজ উদ্দিন, মাস্টার আব্দুল জব্বার,গ্রামের মুরব্বী মনোহর আলী,মজর আলী, দৌলতপুর রহমান,নাছির উদ্দিন, জরিদ উল্লাহ, আজির উদ্দিন, ছমির উদ্দিন, আমির উদ্দিন, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমদসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

যুক্তরাষ্ট্রপ্রবাসী ডা. আব্দুল কাদির মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নগদ ৬০ হাজার টাকা সহযোগিতা করেছেন। আগামী দিনেও অত্র মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ