বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি ৩ ব্যাংকে নতুন এমডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের তিনটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আনা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এসব নিয়োগ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

জানা যায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসমাইল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডির পদ। এছাড়া সদ্য অবসরে যাওয়া কৃষি ব্যাংকের এমডি শিরীন আখতারকে কর্মসংস্থান ব্যাংকের এমডি নিয়োগ দিয়েছে সরকার।

শিরীন আখতারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা মোতাবেক বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি পদ থেকে সদ্য অবসরে গমনকারী শিরীন আখতারের অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এবং ‘রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ/পদোন্নতি ও পদায়নবিষয়ক নীতিমালা ২০১৯’-এর ৩ (ক) অনুযায়ী তাকে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

অন্য দুই এমডির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ইসমাইল হোসেন এবং কর্মসংস্থান ব্যাংকের এমডি আব্দুল মান্নানকে তাদের বর্তমান কর্মস্থল থেকে যথাক্রমে বাংলাদেশ কৃষি ব্যাংকে ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পদায়ন করা হলো।

শিরীন আখতার কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনকালে গত ১৪ ডিসেম্বর অবসর-উত্তর ছুটিতে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ