মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পরকাল গড়ার লক্ষ্যে জাতির উদ্দেশ্যে হযরত উসমান রা. হৃদয় নিংড়ানো দরদী ভাষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হে লোক সকল! তোমরা অবশিষ্ট জীবন সমাপ্ত করার জন্যে বাড়ি-ঘরে ফিরে যাচ্ছো৷ সুতরাং জীবনের যেটুকু সময় বাকী আছে, তোমাদের সাধ্য অনুযায়ী সেটুকু সময়কে পরকালের ভালো কাজে ব্যয় করো৷

তোমরা দুনিয়াতে এসেছো৷ সকাল-সন্ধ্যা অতিবাহিত করে দিনগুলো পাড়ি দিচ্ছো৷ মনে রেখো! এই দুনিয়া হলো ধোঁকার সমষ্টি৷ যারা কবরে চলে গেছো, তাদের থেকে উপদেশ গ্রহণ করো৷

(তারা দুনিয়ার কোন কিছু নিয়ে যেতে পারেনি৷ সকলেই খালি হাতে বিদায় নিয়েছে৷ অথচ, তাদের অনেকেই রাজ-প্রাসাদ ও বিপুল অর্থ-সম্পদের মালিক ছিলো৷ তাদের স্বজনরাও তার উপার্জিত কোন কিছু সাথে দিতে রাজি নয়৷ বরঞ্চ মারা যাওয়ার সাথে সাথেই সেগুলো ভাগ-বাটুরা নিয়ে ঝগড়ায় লেগে যায়- অনুবাদক)

সুতরাং এসব নিয়ে চিন্তা-ভাবনা করো৷ বেখবর হয়ে বসে থেকে সময় নষ্ট করো না৷

হে লোক সকল! বলো- যারা দুনিয়ার সন্তান ছিলো৷ দুনিয়ার ভাই ছিলো৷ দুনিয়াকে পরকালের উপর অগ্রাধিকার দিয়ে দুনিয়াকে আপন মনে করে দুনিয়াকে আবাদ করেছিলো৷ এবং দীর্ঘ সময় পর্যন্ত দুনিয়া দ্বারা উপকৃত হয়েছিলো- তারা আজ কোথায়? দুনিয়া কী তাদেরকে অপমান-অপদস্ত আর লাঞ্ছিত করে এখান থেকে বের করে দেয়নি?

সুতরাং তোমরাও দুনিয়াকে সেখানে নিক্ষেপ করে রাখো, যেখানে আল্লাহ তাআলা নিক্ষেপ করে রেখেছেন৷ এবং পরকাল হাসিল করার চেষ্টায় উঠে পড়ে লেগে যাও৷ এখন থেকেই লেগে যাও৷

হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ১২ বছর খেলাফতের দায়িত্বে ছিলেন৷ রাষ্ট্রদ্রোহীরা ৪৯ দিন গৃহবন্দী করে রেখে ১২ জিলহজ, ৩৫ হিজরীতে শহীদ করে দেয়৷ তখন তিনি পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াতে নিমগ্ন ছিলেন৷ রাদিয়াল্লাহু তাআলা আনহু৷

সূত্র! আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ