শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

কক্সবাজারের শীর্ষ আলেম মাওলানা ছোহাইব নোমানির দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা ছোহাইব নোমানী রহ. (৬৫) দাফন মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে সম্পন্ন হয়েছে।

নামাজে জানাজায় বিপুল সংখ্যক আলেম, উলামা, রাজনীতিবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ অংশগ্রহণ করেন। তিনি গতকাল চট্টগ্রাম নগরীর একটি বিশেষায়িত বেসরকারি নগরীর হাসপাতালে ইন্তেকাল করেন।

জানাজার নামাজে ইমামতি করেন আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন।

মরহুম ছোহাইব রহ. কক্সবাজারের বরইতলী গ্রামে ১৯৫৭ সনে জন্মগ্রহণ করেন। হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামে পড়াশোনা করে পরবর্তীতে পটিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।

বিগত চল্লিশ বছর যাবত আমৃত্যু বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালকের দায়িত্ব সুচারুভাবে পালন করেন। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস খ্যাত দারুল উলুম হাটহাজারীর মজলিশে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উপমহাদেশের বর্ষীয়ান আলেমে দ্বীন, সাবেক সংসদ সদস্য, নেজাম ইসলাম পার্টির সভাপতি, পটিয়া মাদ্রাসায় শাইখুল হাদীস খতিবে আযম মাওলানা ছিদ্দিক আহমদ রহ. এর ২য় সন্তান।

আল্লামা মুফতি আবু তাহের দা.বা. বরইতলীর প্রধান মুফতি, পটিয়ার শিক্ষা পরিচালক মুফতি জসিম উদ্দিন, দারুল মা'আরিফের নায়েবে মুদির আল্লামা ফুরকানুল্লাহ খলিল, সহকারী পরিচালক বরইতলী মাদ্রাসার ইব্রাহিম আজিজী সাহেব, বরইতলীর চেয়ারম্যান সালেকুজ্জামান, তানিজিমে আহলে হকের সহসভাপতি মুফতি এনামুল হক প্রমুখ নামাজে জানাযার পূর্বে বক্তব্য রাখেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে যান। তার জ্যেষ্ঠ পুত্র ডা. রাগিবুল ইসলাম চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ