মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

হযরত আবু বকর সিদ্দীক রা. কি মীলাদ দিতেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিছুদিন আগে এক ব্যক্তি ফোন করে বললেন যে, জনৈক বিদআতপন্থী প্রচলিত মিলাদের সমর্থনে বলেছে যে, হযরত আবু বকর সিদ্দীক রা. নাকি প্রতি বছর মিলাদ করতেন। একবার মিলাদের জন্য তার কাছে খরচপাতি ছিল না তো স্বপ্নে দেখলেন যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কিছু না থাকলে খেজুর দিয়েই মিলাদ কর!!

ওই ব্যক্তি জানতে চাচ্ছিলেন যে, এই রেওয়ায়েত সহীহ কি না এবং তা কোন কিতাবে আছে।

আমি তাকে বললাম, ভাই, এটা তো একদম তাজা বানানো গল্প। মওজু রেওয়ায়েতের কিতাবসমূহেও আপনি তা পাবেন না। কে না জানে যে, প্রচলিত মিলাদ নবী-যুগ ও খোলাফায়ে রাশেদীন ও সাহাবা-যুগের শত শত বছর পরে খ্রিষ্টান সম্প্রদায়ের অনুকরণে শুরু হয়েছে। অতএব এর আলোচনা তো কোনো সহীহ হাদীসের কিতাবে থাকা সম্ভবই নয়।

বিদআতপন্থীদের এই নতুন সৃষ্ট রেওয়ায়েতটি থেকেও বোঝা যায় যে, তাঁদের কাছে মিলাদ মাহফিলের সবচেয়ে বড় বিষয় হল খাবার-দাবার এবং জশন-জুলুস।

অথচ এটা সবাই জানেন যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্মবৃত্তান্ত ও তাঁর পবিত্র সীরাত আলোচনা দ্বীনের একটা জরুরি আমল, যেটা যেকোনো সময়, যেকোনো স্থানে হতে পারে। আর এর জন্য খরচপাতিরও প্রয়োজন নেই, অতএব অর্থ না থাকার কারণে তা থেকে বিরত থাকা বা বঞ্চিত থাকার প্রশ্নই সৃষ্টি হয় না।

আল্লাহ তাআলা আমাদেরকে নবীপ্রেমের সঠিক অর্থ বোঝার এবং তার হক আদায় করার তাওফীক দান করুন। আমাদেরকে কথার উম্মত না বানিয়ে কাজের উম্মত বানিয়ে দিন। আমীন।- লেখাটি মাসিক আলকাউসার থেকে নেয়া।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ