মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিক থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্ত ও গোয়ালন্দ মোড়ের প্রায় সাড়ে ৮ কিলোমিটার সড়কে সিরিয়ালে আটকা পড়ে শত শত যানবাহন। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক জালাল উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টার দিক থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপও কমে আসবে। বর্তমানে এরুটে ১৬টি ফেরি চলাচল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ