শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

যশোরে ভোটকেন্দ্রে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদরের কাশিমপুর ইউনিয়নে ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে বহিরাগতরা বিশৃঙ্খলার চেষ্টা করে, ফলে ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোটগ্রহণ শুরু হয়।

বুধবার (৫ জানুয়ারি) সকালে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অনুপম কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন- তুহিন, রাসেল, আশরাফুল ও কালাম। এরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আইয়ুব হোসেনের সমর্থক বলে জানা গেছে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের ভেতরে বহিরাগতরা ভোট কাটতে শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরে চারজনকে আটক করে। এ সময় ইটের আঘাতে ফারুক নামে এক পুলিশ সদস্য আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম।

এদিকে আজ বুধবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রিসাইডিং অফিসার অনুপম কুমার দেবনাথ জানান, কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা এক হাজার ৭৬১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ