রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮


আফগানিস্তানে মধ্যরাতে গোয়েন্দা প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের লাঘমান প্রদেশের গোয়েন্দা প্রধান মৌলভি উলফত হাশেমি গত রাতে নিহত হয়েছেন। বুধবার লাঘমান প্রদেশের কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।

লাঘমান প্রদেশের গভর্নরের মুখপাত্র সালাহউদ্দিন জাহিদ বলেন, বুধবার মধ্যরাতে মৌলভি উলফত হাশেমি নিহত হন। তিনি তখন লাঘমান প্রদেশের রাজধানী মেহতারলাম শহরে অবস্থান করছিলেন। তার গাড়িবহর যখন ওই এলাকায় টহল দিচ্ছিল তখন তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।

ওই মুখপাত্র আরো বলেন, সড়ক দুর্ঘটনায় মৌলভি উলফত হাশেমি নিহত হলেও তার পাঁচ দেহরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সূত্র: তোলো নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ