মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

কাতারের লাল তালিকায় বাংলাদেশসহ ৯ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম ডেস্ক: বাংলাদেশসহ নয়টি দেশকে ‘ব্যতিক্রমী লাল’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের কড়াকড়ির মুখে পড়তে হবে।

কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মিনিস্ট্রি অব পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে 'কোভিড-১৯-এক্সসেপশনাল রেড লিস্ট কান্ট্রিজ' তালিকায় বাংলাদেশের নাম রেখেছে।

তবে বাংলাদেশ থেকে কাতারে আসা যাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকার সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা। করোনা প্রটোকল মানা হচ্ছে কি না সে বিষয়টি নিশ্চিত করতে এই তালিকা করা হয়েছে।

লাল তালিকার অন্য দেশগুলো হলো- মিশর, ভারত, নেপাল, পাকিস্তান, বোতসোয়ানা, লেসুথু, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

এসব দেশের যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণ-বিধি কার্যকর করবে কাতার, যা শনিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, করোনা পরিস্থিতি বিবেচনায় লাল ও সবুজ তালিকা ছিল কাতারের। এই বাইরে তারা ব্যতিক্রমী আরও একটি লাল তালিকা করেছে।

তালিকায় থাকা দেশগুলোর যাত্রীদের যা করতে হবে-
টিকার দুই ডোজ নেওয়া থাকতে হবে। কাতারে ফিরলে দুইদিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

কাতারে নামার আগে ৭২ ঘণ্টার মধ্যে এবং পৌঁছানোর পর ৩৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে।

টিকা না নেওয়া কোনো যাত্রীই দেশটিতে প্রবেশের অনুমতি পাবে না।

কাতারের লাল তালিকায় এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ৫৭টি দেশ আছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ