শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রস্তুতি সম্পন্ন: বাদ জোহর শুরু হচ্ছে ঐতিহাসিক হাটহাজারী মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

উপমহাদেশের অন্যতম প্রাচীন  দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসার ১২২তম বার্ষিক দীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আজ (৬জানুয়ারি) জোহর নামাজের পর থেকে শুরু হবে।

জামিয়া সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাহফিলের তারিখ ৭ই জানুয়ারি শুক্রবার একদিন হিসেবে ঘোষণা করা হলেও প্রতি বছরের ন্যায় এবারও আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

জামিয়াসূত্রে আরও জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও ২০২০-২১ শিক্ষাবর্ষে তাকমিল সমাপ্তকারী দুই সহস্রাধিক ফারেগীনকে 'দস্তারে ফজিলত' (সম্মানসূচক পাগড়ি) প্রদান করা হবে।

এদিকে মাহফিলকে সামনে রেখে জামিয়ার বিল্ডিং ও চারপাশ নতুন করে সাজালেও সবার মাঝে রয়েছে একটি বড় শূন্যতা।

জামিয়ার একাধিক শিক্ষার্থী আওয়ার ইসলামকে জানিয়েছে, এতো আয়োজনের পরও আমরা শূন্যতা অনুভব করছি। শত চেষ্টা করেও আল্লামা আহমদ শফী রহ., আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., মুফতী আব্দুস সালাম চাটগামী রহ. এর দরদমাখা নসীহত শুনতে পাবো না। তাদের হাত থেকে পাগড়ি নিতে পারবো না। এ যেন সাজানো বাগান আছে কিন্তু মালিরা সবাই চলে গেছেন।

প্রতি বছরের ন্যায় এবারও মাহফিলের বিশাল প্যান্ডেলের কাজ করেছে জামিয়ার ইফতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা।

ইফতা ১ম বর্ষের শিক্ষার্থী ইসমাইল খান জানান, আমরা মুফতী জসীমউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে ২৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করেছি। সর্বমোট ৭টি গ্রুপে কাজ করেছি। ইফতার শিক্ষার্থী কক্সবাজার চকরিয়ার মুহাম্মদ ও নোয়াখালীর শাহাদত হোসাইনের জিম্মাদারিতে আমরা দু’সপ্তাহে প্রায় সব কাজ সম্পন্ন করতে পেরেছি। মাহফিলের জন্য বিশাল সামিয়ানা, প্যান্ডেল ও স্টেজ পরিপূর্ণ প্রস্তুত করা হয়েছে।

-কেএল