মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদারের ইচ্ছের কথা জানাল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ২০২১ সাল ছিল ভারত-বাংলাদেশের মধ্যে গভীর সংহতি ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ।

বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন, ২০২১ ছিল আমাদের দুই দেশের মধ্যে গভীর সংহতি এবং বন্ধুত্বের বহিঃপ্রকাশের নিদর্শন। ২০২২ সালে আমাদের এই সম্পর্কের ভিত্তিকে আরও জোরদার করে তুলতে হবে।

এসময় এস জয়শঙ্কর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি শিগগিরই ভারতে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানান।

সূত্র: ইউএনবি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ