শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শ্যালকের ইন্তেকাল, দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শ্যালক ও ফটিকছড়ির ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী মাওলানা শহিদুল্লাহ'র পিতা মাওলানা ইউসুফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (৯জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০বছর।
তিনি ১স্ত্রী, ৪ ছেলে, ১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।

রবিবার রাত সাড়ে ৮টায় এমদাদুল উলুম মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতি করেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। জানাযা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় বাবুনগর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী, এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বক্কর, বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শুয়াইব, মাওলানা মুফতি মঈন উদ্দীন, মাওলানা মহিউদ্দিন, আজাদী বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা আজগর, রাউজান সুলতানপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জুবায়ের, মানিকছড়ি মাদ্রাসার মুহতামিম মমাওলানা হাফেজ ফজলুল হক ,সচেতন ফটিকছড়ির শুরা সদস্য মাওলানা জুনায়েদ, মাওলানা আজিজুল্লাহ বাবুনগরী , ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হকসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও শতশত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

এদিকে মাওলানা শহিদুল্লাহর পিতার ইন্তেকালে বাবুনগর মাদ্রাসার ২০০১ সালের ফারেগীন মাওলানা ওসমান বাঁশখালী, মাওলানা ক্বারী জাকির বরিশাল, মাওলানা জুনায়েদ জওহর বাবুনগরী , মাওলানা নুরুল কবির আরমান লোহাগাড়া, মাওলানা আব্দুল মতিন শাহনগরী, মাওলানা আবদুস সোবহান বাঁশখালী, মাওলানা জুনায়েদ রায়পুরী,মাওলানা দেলোয়ার বখতপুরী,মাওলানা ইব্রাহিম ধর্মপুরী,মাওলানা জানে আলম,মাওলানা ওবায়দুল্লাহ বাঁশখালী প্রমূখ এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আল্লাহ তায়ালার কাছে তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম কামনা করেন ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ