শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২৩ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রকাশিত হলো লেখকপত্রের ৩০তম বিশেষ সংখ্যা মিরপুরে খেলাফত মজলিসের ওলামা সমাবেশ অনুষ্ঠিত দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ

অর্ধেক যাত্রী পরিবহনে সফটওয়্যার আপডেট করছে রেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনার পর সফটওয়্যার আপডেট করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৩ জানুয়ারি থেকে ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য টিকেটিং সফটওয়্যার আপডেট করার কাজ চলছে। যার কারণে আগামী ১৫ জানুয়ারির অগ্রিম টিকিট বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। সাধারণত পাঁচ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

এর আগের বিধিনিষেধের সময় ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অনলাইনে ও বাকি টিকিট কাউন্টারে বিক্রি করেছিল রেলওয়ে। তবে ভাড়া বাড়েনি।

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ