শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সেই লক্ষ্যে কাজ করছেন দেশের সব শিক্ষা বোর্ড। ইতোমধ্যে আজ মঙ্গলবার বৈঠকে বসছেন পরীক্ষা নিয়ন্ত্রকরা।

গত ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। ওই দিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। এরপর গত ৩০ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে। করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু হচ্ছে। নতুন পদ্ধতিতে এ বছরের পরীক্ষা হওয়ায় ফল প্রকাশের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হবে। সেজন্য দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠক করে এসব বিষয়ে প্রস্তাবনা তৈরি করবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, ৩০ দিনের মধ্যে যাতে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন শিক্ষার্থী। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছে এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছে এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ