শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে বায়েজিদ থানার টেকনিক্যাল মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ১১টি গাড়ি প্রায় আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আনিসুর রহমান বলেন, সকাল পৌনে ৮টার দিকে টেকনিক্যাল মোড়ের একটু আগে আনোয়ারা গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দু’টি ইউনিটের ১১টি গাড়ি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ