শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২৩ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রকাশিত হলো লেখকপত্রের ৩০তম বিশেষ সংখ্যা মিরপুরে খেলাফত মজলিসের ওলামা সমাবেশ অনুষ্ঠিত দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ

আফগানিস্তানে পাকিস্তানি তালেবানের শীর্ষ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক শীর্ষ পাকিস্তানি তালেবান নেতা নিহত হয়েছেন। ওই পাকিস্তানি তালেবান নেতার নাম খালিদ বাল্টি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (পাকিস্তানি তালেবান বা টিটিপি) নামের এ সংগঠনের এক শীর্ষ নেতা মারা গেছেন। এ সংগঠনটির সাথে বর্তমানে সকল ধরনের শান্তি আলোচনা স্থগিত করেছে পাকিস্তান সরকার।

মঙ্গলবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, খালিদ বাল্টি বলে পরিচিত এ শীর্ষ পাকিস্তানি তালেবান নেতার অন্য আরেক নাম হলো মুহাম্মদ খোরাসানি। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র ছিলেন। তাকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে হত্যা করা হয়। এ প্রদেশটি পাকিস্তান সীমান্তে অবস্থিত।

সূত্র: আল-জাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ