শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়িতে এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ ৩৪ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১১ জানুয়ারি) দুপুরে ভূজপুর জামিয়া আবু বকর (রাঃ) আল ইসলামিয়া মাদ্রাসার মাঠে এসব পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতী নাগরিক, এহ্ইয়াউত্তুরাস আল ইসলামির চেয়ারম্যান শাইখ আবু মুহাম্মদ আল গাল্লাফ।

অনুষ্ঠান উদ্বোধন করেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম তালুকদার, মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও এহইয়াইসুন্নাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি বলেন, এ দেশের মুসলমান নাগরিকরা আমাদের ভাই। তাদের সাহায্য করা আমাদের কর্তব্য। এর আগেও এ দেশে এসেছিলাম। তার তুলনায় এখন দেশ অনেক উন্নত হয়েছে দেখে ভালো লাগছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘মানুষকে সহায়তা করা ভালো কাজ, কাউকে ভালো উপদেশ দেয়াও ইবাদত। এটি কোরআনের শিক্ষা। ফাউন্ডেশনের এই কর্মকান্ডকে স্বাগত জানাই।

এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান বলেন, অত্র ফাউন্ডেশন অসহায়, অসচ্ছল, গরীব মানুষের পাশে সবসময় থাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা করে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ