সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি

দিল্লিতে সব বেসরকারি অফিস বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণের ঢেউ ঠেকাতে দিল্লিতে সব বেসরকারি অফিস বন্ধ করে দিয়ে কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু জরুরি পরিষেবাদাতা প্রতিষ্ঠান এ নির্দেশনার বাইরে থাকবে।

এতদিন ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু ছিল সরকারি ও বেসরকারি অফিস। বাকিরা বাসা থেকে কাজ করেছে। নতুন এই নিয়মের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবাদাতা প্রতিষ্ঠান, বেসরকারি ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি, ফার্মা কোম্পানি, কুরিয়ার সার্ভিসের অফিস।

দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-ডিডিএমএ এই সিদ্ধান্ত নেয়। গত (সোমবার) দিল্লিতে রেস্তোরাঁ ও বার বন্ধ করে দেওয়া হয়। তবে টেকওয়ে ও হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়।

গতকাল দিল্লিতে ১৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, রোববার এ সংখ্যা ছিল কিছু বেশি ২২ হাজার ৭৫১। গতকাল শনাক্তের হার ছিল ২৫ শতাংশ, যা গতবছরের ৫ মে'র পর সর্বোচ্চ। একই সঙ্গে শহরটিতে ১৭ জনের মৃত্যু হয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, ‘আগামী দু-একদিনের মধ্যেই শহরে সংক্রমণ চূড়ায় পৌঁছবে। এমনও হতে পারে, আমরা বর্তমানে সংক্রমণের চূড়াতেই অবস্থান করছি। তারপর থেকে ক্রমশ নামবে সংক্রমণ।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ