রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

ভারতে একদিনে প্রায় ২ লাখ মানুষের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের দুই লাখের কাছে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। এতে করে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে।

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। গতকাল মারা গেছে ৪৪২ জন। দেশের সব রাজ্যে আক্রান্ত বাড়লেও মৃতের সংখ্যা বেশি কেরালাতে। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮তে। সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত মহারাষ্ট্রে। এরপর রয়েছে দিল্লি ও পশ্চিমবঙ্গ।

দ্বিতীয় ঢেউয়ের পর দেশটিতে সংক্রমণের হার ফের ১০ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.০৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহ জুড়ে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার ছিল ১০ শতাংশের বেশি। এই তথ্য দেখাচ্ছে দেশটির অধিকাংশ এলাকায় কীভাবে বাড়ছে করোনা সংক্রমণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ