শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

২ হাজার মাদরাসা শিক্ষার্থীর মাঝে শীত উপকরণ বিতরণ করল পিসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি সেবা সংস্থা পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ-এর (পিসব) উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের ২৫টি জেলায় কওমি মাদরাসা ও এতিমখানার দুই হাজার শিক্ষার্থীদের মাঝে ৮ আইটেম-এর শীত উপকরণ বিতরণ করা হয়েছে।

শীতকালে কিছুটা দরিদ্র শিক্ষার্থীদের কষ্টের কথা মাথায় রেখে এই শীত উপকরণ বিতরণ করেছে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন হাবিবী আওয়ার ইসলামকে জানান, ইতোমধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বাগেরহাট, গোপালগঞ্জ, ভোলা, কুষ্টিয়া সহ ২৫টি জেলায় ২০০০ (দুই হাজার) শিক্ষার্থীর মাঝে ১৬৩০ টাকা মূল্যের তোশক, কম্বল, সোয়েটার, চাদর, বালিশ, বালিশের কভার, ভ্যাসলিন ও গিলাফ বিতরণ করা হয়েছে।

[caption id="" align="alignnone" width="319"]No description available. মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীত উপকরণ বিতরণ করছে পিসব।[/caption]

তিনি বলেন, ৪ হাজার শিক্ষার্থীর মাঝে শীত উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে পিসব।ইতোমধ্যে ২ শিক্ষার্থীর মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে। আরো দুই হাজার শিক্ষার্থীর মাঝে শীত উপকরণ বিতরণের অর্থ সংগ্রহের কার্যক্রম অব্যাহত। ৪ হাজার শিক্ষার্থীর মাঝে শীত উপকরণ

এছাড়াও প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের কার্পেট বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংস্থার অনুদানের উৎস সম্পর্কে তিনি জানিয়েছেন,  পিসব শুধুমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের দান ও সদকার মাধ্যমে চলছে, এছাড়াও বিভিন্ন দাতব্য সেবা সংস্থা বা ট্রাস্টের কর্পোরেট সহযোগিতা নিয়েই শিক্ষা, সেবা, পূণর্বাসন ও স্বাবলম্বীর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে পিসব। কোন একক কোন দাতা বা ট্রাস্টের সাথে কাজ করছে না পিসব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ