শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২৩ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রকাশিত হলো লেখকপত্রের ৩০তম বিশেষ সংখ্যা মিরপুরে খেলাফত মজলিসের ওলামা সমাবেশ অনুষ্ঠিত দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ

৬০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি চট্টগ্রাম বাস মালিকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার সরকারি নির্দেশনার পরই বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে চট্টগ্রামের বাস মালিকেরা।

বুধবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারাদেশে ১১ নির্দেশনা সামনে রেখে বিধিনিষেধ কার্যকর করবে সরকার।

আজ দুপুর আড়াইটায় ঢাকায় বাস মালিকদের সঙ্গে পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক থেকে সিদ্ধান্ত আসবে- গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনার প্রেক্ষিতে ভাড়া বাড়ানো হবে কি না।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম ও মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১৩ জানুয়ারি থেকে সরকার সারাদেশে ১১টি জরুরি বিধিনিষেধ ঘোষণা করেছে। সরকারের সব বিধিনিষেধের প্রতি বাস মালিকেরা আন্তরিক। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভাড়া নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হয় এবং স্বাভাবিক হয় যান চলাচল।

চট্টগ্রামের বাস মালিকেরা বলছেন, এর আগে লকডাউনের আওতায় প্রতি সিট একজন করে যাত্রীবহন করা হয় এবং ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। মালিকরা ক্ষতি হলেও দেশের স্বার্থে সরকারের সিদ্ধান্ত মেনে নেন। এবারও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন সচল রাখতে হলে, পূর্বের সিদ্ধান্ত কার্যকর করে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আসতে হবে। পাশাপাশি করোনা থেকে যাত্রীদের সুরক্ষায় প্রত্যেক অটোরিকশা, টেম্পু , প্রাইভেটকার এবং মাইক্রোবাসসহ ভাড়ায় চালিত সব গাড়িকে স্বাস্থ্যবিধির আওতায় আনতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ