শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ঘরের ভেতর-বাইরে সবাই আমার বিরুদ্ধে এক: আইভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কেন্দ্র কি করছে কেন্দ্রই বলতে পারবে। আমার প্রতিটা নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এ নির্বাচনও চ্যালেঞ্জ বিহীন নয়। কেন্দ্রের লোকজন কাউকে প্রভাবিত করছে না। তারা হয়ত অন্য কোন কারণে এখানে পর্যবেক্ষণে আছেন। যাতে এখানে কোন বিশৃঙ্খলা না হয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার সকালে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ভোটের মাঠে তারা কখনও নেগেটিভ কিছু বলেনি। আমি সহিংসতার বিপক্ষে। সহিংসতা আমার তরফ থেকে মনে হয়না হবে। কারণ আমার সেরকম কোন বাহিনী নেই আর আমি কোনদিন সহিংসতা করিও নাই। সহিংসতা হলে আমার ক্ষতি হবে।

তিনি আরো বলেন, আমার ভোটাররা আসতে পারবে না। একটি পক্ষ তাই চাচ্ছে। আমার নির্বাচন যে জায়গায় সবচেয়ে জমজমাট। সেখানে হয়ত কেউ সহিংসতা করে ভোটারদের আসতে বাধা দিতে পারে। আমি প্রশাসনকে বলেছি ভোটের দিন যেন উৎসবমুখর পরিবেশ থাকে। আমার নারী ভোটাররা যাতে আসতে পারে। কাণ আমি জানি এ ভোটগুলো আমার। আমার বিজয় সুনিশ্চিত জেনে যদি কেউ সহিংসতা করে তাহলে প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে।

তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, আইভীকে পরাজিত করতে অনেকগুলো পক্ষ এক হয়ে গেছে। তারা ঘরেরও হতে পারে বাহিরেরও হতে পারে। সবাই একসাথে মিলে গেছে, কীভাবে আমাকে পরাজিত করা যায় কীভাবে ভেটে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঝামেলা করা যায়। যারা সহিংসতা করে তারা একসময় এক হয়ে যায়। এখানে আপন আর পর কী। এখানে নির্বাচনটা হচ্ছে আইভী বনাম অনেকে। সে ক্ষেত্রে অনেক পক্ষই এক হতে পারে। বার বার বলছি আইনশৃঙ্খলা বাহিনী যেন সতর্ক থাকে। সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।

আইভী বলেন, আমি খুব শক্তিশালী পার্সোনালিটির মানুষ। আমার সাথে তৃনমুল পর্যায় থেকে সকলে আছে। আমাকে দুর্বল করা এত সহজ নয়। আমি কোনকিছুতে দুর্বল হব না, আমাকে কিছুই প্রভাবিত করতে পারবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ