সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

নূরানী বোর্ডের তৃতীয় শ্রেণির পরীক্ষায় দেশ সেরা খুলনার সুমাইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) কর্তৃক পরিচালিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা-২১ এ দেশের প্রথম স্থান অর্জন করেছে নগরীর পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসার ছাত্রী সুমাইয়া শারমীন।

বোর্ড সূত্রে জানা যায়, শারমীন এনটিকিউবি’র অধীনে অনুষ্ঠিত নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৭ পেয়ে দেশের প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে।

কৃতি এ শিক্ষার্থী নগরীর পশ্চিম বানিয়াখামার মেইন রোডের বাসিন্দা সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শেখ শওকত হোসেন ও গৃহিনী ফৌজিয়া খানমের কণ্যা। তার বড় ভাই একই মাদরাসার হিফজ্ শাখায় অধ্যায়নরত।

তার এ ফলাফলে মাদরাসার পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা মহান আল্লাহ্’র দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। ধারাবাহিক সফলতা ধরে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

-কেএল