রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

ভারতের কর্ণাটকে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটকের দাভানগরে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন দুর্ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ভারতের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে কর্ণাটকে জাগালুরু তালুকার গ্রামের কাছে একটি রাস্তার বিভাজকের সঙ্গে গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার সিবি রিশ্যন্ত বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানা যায় চালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়িতে থাকা ১৩ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

পুলিশ জানায়, গাড়ির যাত্রীরা বেঙ্গালুরু থেকে মকর সংক্রান্তি উদযাপন করতে হসপেটে যাচ্ছিল।

নিহতদের মরদেহ জাগলুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ