শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কুড়িগ্রামের যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম জেলা শহরসহ সাত উপজেলায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এই দুদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত ১০ জানুয়ারি রংপুর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পরিচালিত গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাজাহান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, কুড়িগ্রাম-রংপুর ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে জরুরি ও বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে বিধায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর ফলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সেচযন্ত্র ও কলকারখানাসহ আবাসিক ও বাণিজ্যিক ৪ লাখ ৩০ হাজারের মতো গ্রাহক বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হবেন।

নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম জানান, জেলা শহরসহ আশেপাশের এলাকায় সেচযন্ত্র, ছোট বড় কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠাসহ বাণিজ্যিক ও আবাসিক ৩০ হাজারের মতো গ্রাহক বিদ্যুৎ সরবরাহ পাবেন না।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম জানান, তাদের আওতাধীন জেলার ব্রহ্মপুত্র নদের উত্তরপাড়ের সাত উপজেলার সেচযন্ত্র, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক ও আবাসিক চার লাখের মতো গ্রাহক বিদ্যুৎ সরবরাহ পাবেন না। ফলে নানা ধরণের ভোগান্তি পোহাতে হবে এই বিপুল সংখ্যক গ্রাহককে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ