শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ঢাকা-ময়মনসিংহ রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

আজ সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেয় জেলা মোটর মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পরিবহন নেতৃবৃন্দ জানান, যোগাযোগ সচিবের অনুরোধে এবং ২৬ জানুয়ারি বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক আহ্বানের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্বান্ত নেয়া হয়েছে।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক সোমনাথ সাহা, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।

উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর-টঙ্গী অংশে দীর্ঘদিন ধরে যানজট ও সড়কের বেহাল দশাতে ভোগান্তির শিকার হয়ে ক্ষুব্ধ পরিবহন মালিক সমিতি এ ধর্মঘট আহ্বান করেছিল। এর আগে ২ জানুয়ারি পরিবহন মালিক সমিতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ জানুয়ারির মাঝে মহাসড়কের ওই অংশের সংস্কার দাবি করেছিল।

মোটর মালিক সমিতি জানায়, মহাসড়কের ওই অংশের জন্য আড়াই ঘণ্টার এ যাত্রাপথে এখন সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা।

পরিবহন ধর্মঘট স্থগিত হওয়ায় সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি নেমে এসেছে। তবে সাধারণ যাত্রীরাও মহাসড়কের ওই অংশের ভোগান্তি দূর করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ