রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

বেলজিয়ামে ভুয়া অভিযোগ তুলে মসজিদের ইমাম বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি মসজিদের পেশ ইমামকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

বেলজিয়ামের শরণার্থী ও অভিবাসন মন্ত্রী সামি মেহেদি জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টির অভিযোগে ব্রাসেলসের মৌলিনবিক এলাকার আল-খালিল মসজিদের পেশ ইমাম মোহাম্মদ তোজানিকে দেশে থাকতে নিষেধ করেছেন।

ভিআরটি নিউজ ওয়েবসাইট এক বিবৃতিতে উল্লেখ করেছে, সামি মেহেদির পদক্ষেপটি নিরাপত্তা পরিষেবার তথ্যের ভিত্তিতে গৃহীত হয়েছে। নিরাপত্তা পরিষেবা দাবি করেছে যে, মরক্কোর ইমাম এদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।

ইতিমধ্যে তৌজানির রেসিডেন্ট পারমিট বাতিল করে এবং তাকে সেদেশে থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বেলজিয়ামের অন্যতম প্রভাবশালী মুসলিম প্রচারক হিসেবে পরিচিত লাভ করেছেন।

মোহাম্মদ তোজানির রেসিডেন্ট পারমিট বাতিল বাতিলের খবর নিশ্চিত করেছেন বেলজিয়ামের শরণার্থী ও অভিবাসন মন্ত্রী সামি মেহেদি। তবে তিনি হুমকির কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করে বলেন, যারা ঘৃণার বীজ বপন করে তাদের জন্য এই পদক্ষেপটি একটি সতর্কমূলক বার্তা। আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিমূলক বার্তা যারা প্রেরণ করে তাদেরকে বেলজিয়ামে স্বাগত জানানো হবে না।

এই ইমাম বহু বছর ধরে একজন বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন এবং বেলজিয়ামে দীর্ঘ কয়েক বছর অবস্থান করা সত্ত্বেও তিনি ফরাসি বা ডাচ ভাষায় কথা বলতেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ