রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

‘রহস্যময়’ সিরিজ বিস্ফোরণে কেঁপে ওঠলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে অনেকেই। স্থানীয় সময় আজ রোববার ভোরে সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয় সংবাদ সংস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে, কিছু জায়গায় ঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। এতে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।

দেশটির আসাদাবাদ শহরের গভর্নর জানান, তিনি ভয়ংকর শব্দ শুনেছেন, কিন্তু তার উৎস পরিষ্কার নয়। আরেক কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে বজ্রপাতের শব্দ মনে হলেও পরে তা নাকচ করা হয়। তবে এ ব্যাপারে তেহরানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

তবে টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকটি বিস্ফোরণের শোনা যায়, সেগুলো বিমানবিধ্বংসী অস্ত্রের বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি ইরানের বিভিন্ন স্থানে একই ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটলে দেশটি জানায়, যে শব্দগুলো শোনা গেছে, তা অঘোষিত বিমান মহড়ার। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মধ্যে এ ধরনের মহড়ার কথা জানালো ইরান। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ