বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে নতুন করে আরও ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ।

আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৫০ জন। ডিসেম্বর মাসে সংক্রমণ যেখানে শূন্য শতাংশের নিচে ছিল, সেখানে চলতি মাসে ১৬ দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২৫ দশমিক ৭৩ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯৭ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। বাকি ১৪৫ জনের মধ্যে লোহাগাড়ায় ৪, সাতকানিয়ায় ১১, বাঁশখালীতে ২, আনোয়ারায় ৫, চন্দনাইশে ১১, পটিয়াতে ২৬, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ২০, কর্ণফুলীতে ১, রাউজানে ১৫, হাটহাজারীতে ১১, ফটিকছড়িতে ১২, মিরসরাইয়ে ৩, সন্দ্বীপে ৩ ও সীতাকুণ্ড উপজেলার ১৩ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৭১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৬ হাজার ৭৯১ জন। বাকি ২৮ হাজার ৯২৮ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরীর। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ