শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

নয় দফা দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

নিরাপত্তা জোরদারসহ নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছেন।

গতকাল রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সকল ধরনের ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাস ও অধ্যক্ষের রুমের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে প্রথম দিনের মতো আন্দোলন স্থগিত করেন তারা।

দাবিগুলো হলো- ক্যাম্পাসে নিরাপত্তা, ক্যাম্পাস থেকে সকল বাণিজ্যিক ব্যানার ও বিলবোর্ড অপসারণ, লেডিস ও বয়েজ হোস্টেল এর নামকরণ, সকল ছাত্র হলে ইলেকট্রিক্যাল বোর্ড স্থাপন, কলেজ ও হোস্টেল ক্যান্টিনের ডেকোরেশন, লেডিস হোস্টেলের ক্যান্টিনের সংস্কার, স্পোর্টস উইক আয়োজন ও হোস্টেলের রিডিংরুম সুসজ্জিতকরন।

ইনটার্ন চিকিৎসক অনুপম দত্ত বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, কলেজ ক্যান্টিন ও হোস্টেল ক্যান্টিন ডেকোরেশন, লেডিস হোস্টেলের র‌্যান্টিন সংস্কারসহ দীর্ঘদিন ধরে ৯ দফা দাবি কলেজ অধ্যক্ষের কাছে উপস্থাপন করার পরও এর কোনো বাস্তবায়ন করা হচ্ছে না। এ কারণেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। দ্রুত এসব দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের শিক্ষার্থী নাঈমুর রশিদ বলেন, নিরাপত্তাসহ নানা সমস্যার কথা কর্তৃপক্ষকে জানালেও কর্ণপাত না করায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। কিছুদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ব্যানার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা শিক্ষার্থীদের জন্য চরম লজ্জাজনক ও হতাশাজনক। এসব ব্যানার অপসারণের জন্যও দাবি তোলা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই ক্লাস বর্জন করে আন্দোলনে নেমিছি। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, শিক্ষার্থীরা যেসব দাবিতে হঠাৎ করে আন্দোলনে নেমেছে তা আগে কখনো বলেনি। বহিরাগত বলতে আমার আপনার এবং শিক্ষার্থীদের স্বজনরাই আসে। তারপরও যেহেতু ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেহেতু শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে এবং তাদেরকে ক্লাসে ফিরে যেতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ