রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

মুসলিমদের তৃতীয় প্রাণকেন্দ্র আল-আকসায় ইহুদিদের তাণ্ডব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফের ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা মুসলিমদের তৃতীয় প্রাণকেন্দ্র আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে। একটি ফিলিস্তিনি সংস্থা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা জোর করে ওই পবিত্র মসজিদে প্রবেশ করে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে। আর এতে তাদের সহায়তা করেছে দেশটির সেনাবাহিনী।

জেরুসালেমের আল-আকসা মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডানের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-মুগারবাহ গেট দিয়ে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের নিরাপত্তা দিচ্ছিল ইসরাইলি সেনাবাহিনী।

জেরুজালেমের আল-আকসা মসজিদ হল মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকাকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে থাকে। ইহুদিদের দাবি, এখানে প্রাচীনকালে দু’টি ইহুদি মন্দির বা উপাসনালয় ছিল।

২০০৩ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি বসতি স্থাপনকারীদের প্রায় প্রতিদিনই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আসছে। ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে মোট ৩৪ হাজার ৫৬২ ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।

উল্লেখ্য, আরব-ইসরায়েল যুদ্ধের পরে তেল আবিব জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে সেখানে বসতি স্থাপন করছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় জেরুজালেম দখল করার বিষয়টিকে কখনোই স্বীকৃতি দেয়নি। সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ