মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

হানিফ ফ্লাইওভারে চাঁদাবাজ চক্রের ১০ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক ও পিকআপ থামিয়ে চাঁদাবাজি করে আসছিল। চাঁদাবাজির অভিযোগে আজকে সেই চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৬ জানুয়ারি) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।

যাদের গ্রেফতার করা হয়েছে- লালন সরকার (২৮), রাব্বি শেখ (২২),মো. বিল্লাল (২০), রিপন শেখ (৩০) ও ওয়াসিম (৪০), মুন্না খন্দকার (১৯), মো. আলাউদ্দিন (২১), মাহাবুবুর রহমান (৩০), সজিব (২০) ও মো. জুয়েল (২৪)।

সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের ওপর একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে ট্রাক, পিকআপ, ড্রাইভার ও বিভিন্ন গাড়ির ড্রাইভারদের কাছ থেকে অবৈধ টোল আদায়ের রসিদ ব্যবহার করে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে রাজি না হলে চালকদের জীবননাশের হুমকিধমকি দিতে ও তাদের অত্যাচারে সাধারণ গাড়ির চালকদের জীবন অতিষ্ঠ ছিল বলে তথ্য পাওয়া যায়।

ওই তথ্যের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নিতে র‌্যাব-৩ এর একটি দল হানিফ ফ্লাইওভারের ওপর একটি বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৭ হাজার ১৭ টাকা, একটি লেজার রশ্মির লাইট ও দু’টি অন্যান্য লাইট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঢাকার যাত্রাবাড়ী এলাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে চাঁদা আদায় করে আসছেন বলে স্বীকার করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ