রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

৬ বছর পরে আবারও ওআইসিতে ইরানের দফতর চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছয় বছর পর সৌদি আরবের জেদ্দা শহরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দফতরে ইরানের পক্ষ থেকে তিন কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে দীর্ঘ বিরতির পর ওআইসিতে আনুষ্ঠানিকভাবে আবারও ইরানের কূটনৈতিক তৎপরতা শুরু হল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত ২৩ ডিসেম্বর জানিয়েছিলেন, ওআইসিতে নিযুক্ত তিন ইরানি কূটনীতিককে ভিসা দিতে সম্মত হয়েছে সৌদি আরব। ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের চার দফা আলোচনা শেষে ওই মতৈক্য অর্জিত হয় বলে আব্দুল্লাহিয়ান জানান।

তিনি ওই দিন ইরান সফররত ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী অতি সম্প্রতি কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ওই তিন কূটনীতিক সৌদি আরবের ভিসা গ্রহণ করেছেন। তিনি জেদ্দায় ইরানি কূটনীতিকদের উপস্থিতিকে ‘ভালো ও ইতিবাচক’ ঘটনা বলে উল্লেখ করেন।

ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, কয়েকদিন আগে ওই তিন ইরানি কূটনীতিক ইসলামি সহযোগিতা সংস্থায় যোগ দেয়ার জন্য জেদ্দা পৌঁছেছেন। উল্লেখ্য, ২০১৫ সালের শেষদিকে সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর ওআইসিতে ইরানের কূটনৈতিক মিশন বন্ধ করে দেয়া হয়েছিল। বিশ্বের ৫৭টি মুসলিম দেশ নিয়ে ওআইসি গঠিত। সূত্র : পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ