মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৬৬৭৬, মৃত্যু ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শণাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১৫৪ জন। এছাড়া, এ পর্যন্ত মোট ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ৭ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ২ জন এবং ১ জন বরিশাল বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ। গতকাল ৫ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ