রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

কানাডায় অনুমোদন পেল করোনার মুখে খাওয়ার ওষুধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণের বৃদ্ধিতে ফাইজার কোম্পানির অ্যান্টিভাইরাল কোভিড-১৯ পিল ব্যবহারের অনুমতি দিয়েছে কানাডা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী পোলান্ড বলেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে পঞ্চম ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছি।

করোনার নতুন ভ্যারিয়েন্টটি অধিকতর সংক্রামক হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানরা এরইমধ্যে কঠোর বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে যারা সংক্রমণ রোধে কোভিড-১৯ এর ভ্যাকসিন নেননি; তাদেরকে গণপরিবহনে চলাচলে নিষিদ্ধ করেছে ফিলিপাইন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫৮৬ জন। এ সময়ে মত্যু হয়েছে ১৪৯ জনের।

গত বছরের ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‍গুরুতর অসুস্থতার ঝুঁকিতে থাকা ১২ বছর বয়সী ও তার বেশি বয়সীদের ক্ষেত্রে ফাইজার কোম্পানির অ্যান্টিভাইরাল কোভিড-১৯ পিল ব্যবহার অনুমোদন দেয়।

ফাইজারের অ্যান্টিভাইরাল পিল ‘প্যাক্সলোভিড’ গুরুতর অসুস্থতার উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের হাসপাতালে ভর্তি করা ও মৃত্যু প্রতিরোধে প্রায় ৯০ শতাংশ কার্যকর বলে কোম্পানিটির ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য থেকে জানা গেছে।

ফাইজার বলেছে, গবেষণাগার থেকে পাওয়া সাম্প্রতিক তথ্যে ওষুধটি ওমিক্রনের বিরুদ্ধেও এর কার্যকারিতা ধরে রাখে এমন ধারণা পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ