শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

কুমিল্লায় এক স্কুলে ৮ শিক্ষকের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার লাকসামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ করোনা আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৮ শিক্ষক।

আজ মঙ্গলবার বেলা ১১টায় স্কুলের প্রধান শিক্ষকসহ পর্যায়ক্রমে সবার করোনা পরীক্ষা করলে তাদের পজিটিভ আসে। তারা সবাই লাকসাম শহরের পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এ ঘটনায় উপজেলা শিক্ষা প্রাশাসনের পক্ষ থেকে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত শিক্ষকরা হলেন স্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী শাহা, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।

প্রধান শিক্ষক সম্পা রানী সাহা বলেন, শনিবার আমি ও আমার এক সহকারী জ্বরের কারণে ছুটি কাটিয়েছি। রবিবার আমি প্রতিষ্ঠানে উপস্থিত হলেও পরদিন আরও দুই শিক্ষককে অসুস্থতা অনুভব করতে দেখি।

মঙ্গলবার স্কুলে আসার আগেই আমি এবং আমার স্বামী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করতে যায়। দুইজনেরই রেজাল্ট পজিটিভ আসে। পরে স্কুলে এসে পুরুষ শিক্ষকদের করোনা পরীক্ষা করতে পাঠাই।

তাদেরও রেজাল্ট পজিটিভ আসায় নারী শিক্ষকদের পরীক্ষা করা হয়। তাদেরও রেজাল্ট পজিটিভ আসে। বিষয়টি লাকসাম উপলেজলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুনকে আবগত করি। পরবর্তীতে তিনি স্কুল বন্ধের ঘোষণা দেন।

লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে আমরা দুপুর ১২টায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে তিনি জানান।

এদিকে, গতকাল সোমবার লাকসাম উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ডা. সাইফুল আলম, লাকসাম পৌরসভার নির্বাহী প্রাধান কর্মকর্তা নিলোপার চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিনের করোনা শনাক্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ