শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

জার্মান তরুণী মারফিনা ইসলাম গ্রহণ করে ভাগ্যবতী ভাবছেন নিজেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম গ্রহণ করেছেন মারফিনা আলিলি নামের এক জার্মান তরুণী। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ার আঞ্চলিক মুফতি শায়খ ড. কেনান ইসলামাইলের অফিসে তিনি ইসলাম গ্রহণ করেন।

গত শনিবার বিষয়টি নিশ্চিত করেছে মুসলিম অ্যারাউন্ড দ্যা ওয়ার্ড।

মারফিনা আলিলি জার্মানের রাজধানী বার্লিনের বাসিন্দা। মেসিডোনিয়ান-আলবেনিয়ান বংশোদ্ভূত এক যুবককে বিয়ে করেছেন। স্বামীর কাজের সূত্রে থাকেন জার্মানিতে। তার স্বামী বেশ কয়েক বছর ধরে এখানে চাকরি করেন।

মারফিনা তার ইসলাম গ্রহণের বিষয়ে ড. কেনান ইসলামাইলের সাথে আলাপ করেছেন। তিনি জানিয়েছেন, ইসলাম গ্রহণ এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তিনি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছেন।

শায়খ ড. কেনান ইসলামাইল নিজের ফেসবুক পেজেও মারফিনা আলিলির ইসলাম গ্রহণের বিষয়টি সবাইকে জানিয়েছেন।

সূত্র: মুসলিম অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ