শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

বিশ্বে করোনা আক্রান্ত আরও পৌনে ২০ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে কাবু বিশ্ববাসী। ওমিক্রনের ভয়াবহতা ইতোমধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে বিশ্বের দেশে দেশে। কয়েকদিন আগেও বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী ছিল। কিন্তু ওমিক্রন বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে মহাচাপের মুখে ফেলেছে।

গত ২৪ ঘণ্টায় ১৯ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন মানুষের শরীর করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৮৭ জনের। যদিও সোমবার (১৭ জানুয়ারি) ১৯ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন মানুষের শরীর করোনা শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯০ জনের। সে হিসাবে আজ মৃত্যু-শনাক্ত কিছুটা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৫৮০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৩ হাজার ৪২৫ জনে। আর সুস্থ হয়েছেন ২৬ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৭০৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ৪৬৮ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ১৯১ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৪ হাজার ৩২১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৭৬ লাখ ২ হাজার ৮৩২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৮৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২৯৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ২৬১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ