শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া কাম্পে আগুনে পুড়ে গেছে ২৯ বসতি। তবে কেউ হতাহত হয়নি।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উখিয়ার ইরানী পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ও এপিবিএন সদস্য ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন)-এর অধিনায়ক নাইমুল হক জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্যাম্প-৫ এর আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। উক্ত আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ৪ টি বসতি সম্পূর্ণ পুড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান এপিবিএন অধিনায়ক।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে চার হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছে। এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ