শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সিলেটে ইশার মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ" সিলেট জেলা ও মহানগর শাখা।

সোমবার আছরের পর সিলেট শহরের কালেক্টর মসজিদের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

জেলা সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- মুহাম্মাদ মকবুল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে, কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগের উপ-সম্পাদক আবূ তাহের মিসবাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের অব্যবস্থাপনা, স্টাফ ও প্রভোস্টের অসদাচরণ এবং অনিয়মের বিরুদ্ধে প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল শনিবার প্রক্টর ড. আলমগীর কবিরের উপস্থিতিতে হামলা চালিয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়‍। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ নূরুদ্দীন বলেন- আজকের এই মানববন্ধন থেকে শিক্ষার্থীদের উপর এই ধরণের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলার ঘটনায় জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। পাশাপাশি হামলার হুকুমদাতা হিসাবে ভিসি ও প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করার দাবী জানাচ্ছি। তিনি আরো বলেন- ছাত্ররা তাদের অধিকার নিয়ে আন্দোলন করতে পারে, কিন্তু এতে ক্ষমতাসীন দলের লেলিয়ে দেওয়া ক্যাডারদের হামলা দেশ ও জাতির জন্য অশনি সংকেত।

মানববন্ধনে আরো‌ বক্তব্য রাখেন জেলা সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি যুবনেতা মাও. জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর শাখার সেক্রেটারি সিদ্দিকুর রহমান, জেলা ও মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শামীম ও সাব্বির আহমদ তপুসহ আরো অনেকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ