মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

‘মাসুদ রানা’র লেখক কাজী আনোয়ার হোসেন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাঠকনন্দিত ‘মাসুদ রানা’র স্রষ্টা, সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা, লেখক, অনুবাদক কাজী আনোয়ার হোসেন আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে কাজী আনোয়ার হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মাইমুর এক স্ট্যাটাসে বরেণ্য এ লেখকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কাজী আনোয়ার হোসেন দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বোনদের মধ্যে রয়েছেন অধ্যাপক সনজীদা খাতুন। কাজী আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন আগেই মারা যান।

মাসুমা মাইমুর লিখেছেন, ‘নিভে গেছে দীপ জনমের তরে জ্বলিবে না সে তো আর। দূর আকাশের তারা হয়ে গেছে আমার ছেলেটা। আমার ছোট্ট ছেলেটা। আর কোনও দিনও আমার পিছু পিছু ঘুরে খুঁজবে না মায়ের গায়ের মিষ্টি গন্ধ। কোনও দিনই না। কিন্তু মাকে ছেড়ে থাকবে কীভাবে ওই অন্ধকার ঘরে আমার ছেলেটা? একা, শুধু একা? কী সব বকছি জানি না। আব্বা (কাজী আনোয়ার হোসেন) আর নেই। চলে গেছেন আমাদের ছেড়ে।’

মাসুমা মাইমুর জানান, গত বছরের ৩১ অক্টোবর কাজী আনোয়ার হোসেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। মাঝে পাঁচ বার হাসপাতালে ভর্তি ছিলেন।

মাসুমা মাইমুর আরও লিখেছেন, ‘চিকিৎসার সুযোগ খুব একটা পাওয়া যায়নি। একটা ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে সব শেষ হয়ে গেল। ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন। আজ চলে গেলেন আমাদের ছেড়ে।’

কাজী আনোয়ার হোসেন প্রায় এক হাতেই বাংলাদেশে দাঁড় করিয়েছেন রহস্য-রোমাঞ্চ গল্পের জনপ্রিয় সাহিত্যধারা। তার প্রতিষ্ঠিত সেবা প্রকাশনী পাঠক তৈরিতে বিশাল ভূমিকা রেখেছে।

কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম নবাব। তাঁর বাব প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন; মা সাজেদা খাতুন।

কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব নাম ব্যবহার করতেন। কুয়াশা সিরিজের মাধ্যমে লেখালেখির জগতে বিচরণ ঘটে। তাঁর ভাষাশৈলী অসাধারণ। মৌলিক রচনাগুলোও চমকপ্রদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ