শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

চট্টগ্রামে একদিনে ৯৩০ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, দিন দিন চট্টগ্রামে করোনা আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছে না চট্টগ্রামের সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনও ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন, শপিংমল, পর্যটন স্পটসহ কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না।

এদিকে নতুন করোনা আক্রান্ত ৭৫৭ জন মহানগরীতে ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৭৬ জন আক্রান্ত হয়েছে ও ১ হাজার ৩৪২ জন করোনায় মারা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ