শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১০ থেকে ১২টি বসতবাড়ি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত জানাতে পারেননি এই ফায়ার কর্মকর্তা। নিশ্চিত করেছেন এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয়রা বলেন, প্রতিবেশী শাহাদাতের ঘরে বৈদ্যুতিক তারে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। আমরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দিই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে যায় ১৩ পরিবারের প্রায় ৫০টি ঘর।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোহম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনার পর সেখানে রাতেই ত্রাণ পাঠানো হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ