শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

যশোরের শীর্ষ আলেম মাওলানা আবুল খায়ের রহ. এর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের শীর্ষ আলেম, পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম এবং যশোর দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের গতকাল রাত তিনটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাদ জোহর যশোর বাস স্ট্যান্ডে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামা, রাজনীতিবিদ, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

তিনি তিনদশকের অধিক সময় উক্ত মসজিদের ইমাম ও খতিব এবং পাশের দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করছিলেন।

তিনি তিন মেয়ে এবং এক ছেলে সন্তানের পিতা। জানাজায় ইমামতি করেন তার একমাত্র ছেলে হাফেজ নোমান যশোরী। জানাজা শেষে তাকে যশোর রেলওয়ে স্টেশন মাদ্রাসায় দাফন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ