রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ঘানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশ বলছে, বোগোসো শহরে খনি বহনকারী একটি যান মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে কালো ধোঁয়া উড়ছে এবং ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয়রা সাহায্যের জন্য চিৎকার করছেন। এ ছাড়া দুর্ঘটনা কবলিতদের বিকৃত মরদেহ ও রাস্তার পাশে একটি গর্তে দেখা গেছে।

দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় মারাত্মকভাবে ৫৯ জন আহত হয়েছেন; তাদের অবস্থা সংকটাপন্ন।

ঘানার প্রেসিডেন্ট নান আকুফো-আদ্দো বলেন, জরুরি উদ্ধার অভিযানে সেনা পাঠানো হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা স্থানীয়দের দ্রুত ত্রাণ পৌঁছে দিয়েছে।

টুইট বার্তায় তিনি আরও বলেন, এ ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক ও শোকের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ