শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

চট্টগ্রামে করোনা সংক্রমণ কিছুটা কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭০৪ জন নতুন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ২৯ দশমিক ০৫ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত শনিবারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার জন্য ১৬ ল্যাবরেটরির মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ৬ ল্যাবে গতকাল ২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭০৪ জনের মধ্যে শহরের ৫৩১ ও ১৪ উপজেলার ১৭৩ জন।

উপজেলার ১৭৩ জনের মধ্যে হাটহাজারীতে ৩৪, ফটিকছড়িতে ২৮, আনোয়ারায় ২৭, রাউজানে ২৩, রাঙ্গুনিয়ায় ১৬, মিরসরাইয়ে ১০, চন্দনাইশে ৮, বোয়ালখালীতে ৭, পটিয়া ও সাতকানিয়ায় ৬ জন করে, লোহাগাড়ায় ৩ জন, বাঁশখালী ও সন্দ্বীপে ২ জন করে এবং সীতাকুন্ডে একজন রয়েছেন। কর্ণফুলী উপজেলায় একজন আক্রান্ত ও মিলেনি।

জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৯৭ জনে। এর মধ্যে শহরের ৮০ হাজার ৩৬২ এবং গ্রামের ২৯ হাজার ৭৩৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ