রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

বিশ্বব্যাপী কোভিড সংক্রমণ ৩৪ কোটি ছাড়িয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ৩৪ কোটি এবং মৃত্যুর সংখ্যা ৫৫ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। সংস্থাটির দেওয়া তথ্য মতে, শনাক্তের তালিকায় প্রথম যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

শুক্রবার মস্কো সময় ৭টা ৫৫ মিনিট পর্যন্ত সারা বিশ্বে ৩৪ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৯৬২ জনের করোনা আক্রান্ত রেকর্ড করা হয়েছে এবং মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে ৫৫ লাখ ৭০ হাজার ১৬৩।

গত একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৭২ হাজার ২২৭ জন বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে ৯ হাজার ১৮৪ জন। মহামারি শুরুর পর একদিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গত বৃহস্পতিবার। এ দিন আক্রান্তে সংখ্যা দাঁড়ায় ৩৯ লাখ ৩৩ হাজার ৩১৯ জন।

দেশগুলোর আনুষ্ঠানিক প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানায়। সবচেয়ে বেশি আক্রান্ত রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ৮১ লাখ ৯৯ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে আমাদের প্রতিবেশি রাষ্ট্র ভারত। ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন।

শনাক্তের দিক দিয়ে তালিকায় পরবর্তী দেশগুলোর মধ্যে রয়েছে- ব্রাজিল (২ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ৭৪৮ জন), যুক্তরাজ্য (১ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ২৮৭ জন) এবং ফ্রান্স (১ কোটি ৫২ লাখ ১ হাজার ৮৪জন)।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে (৮ লাখ ৫২ হাজার ৩৩৪ জন), এরপর ব্রাজিলে (৬ লাখ ২১ হাজার ৮৫৫ জন), ভারতে (৪ লাখ ৮৮ হাজার ৩৯৬ জন), রাশিয়া (৩ লাখ ২৪ হাজার ৭৫২ জন) এবং মেস্কিকো (৩ লাখ ২ হাজার ১১২ জন)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ