রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আসাদউদ্দিন ওয়াইসির জোট সফল হলে আসবে ২ মুখ্যমন্ত্রী ও ৩ উপমুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে যদি এআইএমআইএম ক্ষমতায় আসে তাহলে দুইজনকে মুখ্যমন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

শনিবার বাবু সিং কুশওয়াহার জন অধিকার পার্টি এবং ভারত মুক্তি মোর্চার সঙ্গে জোটের ঘোষণা করেন ওয়াইসি। তারপরই তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের জোট ক্ষমতায় এলে রাজ্যে দুই জন মুখ্যমন্ত্রী হবেন।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আমাদের জোট সরকার গঠন করলে একজন মুখ্যমন্ত্রী হবেন ওবিসি সম্প্রদায় থেকে। অপরজন হবেন দলিত সম্প্রদায় থেকে। তিনজনকে উপ-মুখ্যমন্ত্রী করা হবে। তিন উপ-মুখ্যমন্ত্রীর মধ্যে থেকে একজন মুসলিমও হবেন।

জোট প্রসঙ্গে বাবু সিং কুশওয়াহা শনিবার বলেন, ’আমরা দীর্ঘদিন ধরেই দলিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য কাজ করে এসেছি। আরও অনেক দল এখন আমাদের সঙ্গে আসতে চায়। এই জোট গঠনের পর এখন উত্তরপ্রদেশের লড়াই আর সমাজবাদী পার্টি ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখন লড়াই হবে বিজেপি ও আমাদের ফ্রন্টের মধ্যে।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশে মোট ১০০টি আসনে ভোটে লড়াই করার ঘোষণা করেছেন ওয়াইসি। এর আগে ওপি রাজভারের দলের সঙ্গে জোটের ঘোষণা করলেও পরে তা ভেঙে যায়। রাজভর অখিলেশের সঙ্গে গিয়ে হাত মেলান। এই আবহে এবার বাবু সিংয়ের সঙ্গে হাত মেলালেন ওয়াইসি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ