শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

তহবিল সংকটের কারণ দেখিয়ে মসজিদ বন্ধ ও ইমামকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তহবিল সংকটের কারণ দেখিয়ে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের মসজিদ বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে মসজিদের ইমামকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

মসজিদটি বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজে স্কাউট, বিএনসিসি, ক্রীড়াসহ নানা কাজ নিয়মিত চলে। কিন্তু বেতনের অভাবে ইমামকে অব্যাহতি দিয়ে মসজিদ বন্ধ করে দেওয়া সমীচীন হয়নি।

কলেজ সূত্রে জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন ধরে কলেজ মসজিদের তহবিল সংকট রয়েছে। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান ও মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। এতে মসজিদ বন্ধ এবং ইমাম মাওলানা এমদাদ উল্যাহকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

কলেজ মসজিদটির ইমাম ছিলেন মাওলানা এমদাদ উল্যাহ। তিনি অভিযোগ করে বলেন, স্বল্প বেতনে দীর্ঘদিন ধরে কলেজ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলাম। ছয় মাসের বেতন বকেয়া রেখেই কলেজ অধ্যক্ষ আমাকে অব্যাহতি দিয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চিঠি দেন।

কলেজ মসজিদে নিয়মিত নামাজ পড়তেন এমন কয়েকজন জানান, মসজিদটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের নামাজ পড়তে সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কলেজ মসজিদের তহবিল সংকট রয়েছে। এতে বাধ্য হয়ে মসজিদটি বন্ধ করতে হয়েছে এবং ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে তার কিছুই করার নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ